ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৪, ২২ অক্টোবর ২০২৬

জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রিজভীর
বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে—এমন অপপ্রচার জামায়াতে ইসলামী চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। দুই দলের আচরণ একই।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে—এমন অপপ্রচার চালাচ্ছে জামায়াত। অপপ্রচারের প্রতিযোগিতায় এই দুই দলের সঙ্গে কেউ টিকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ থেকে বিচ্যুত হয়নি বলে দাবি করেন রিজভী।

দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সরকার সফলভাবে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের চিকিৎসাসেবা নিয়ে রিজভী বলেন, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় রিজভী জানান, বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করতে সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যেন পরীক্ষা না করিয়ে হাসপাতাল থেকে ফিরে না যান, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত