ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

বিমানবন্দরকাণ্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫, ২ অক্টোবর ২০২৬

বিমানবন্দরকাণ্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা ও বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে শুক্রবার দুপুরে বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত