ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

রান্নার গ্যাসে আগুন!এক লাফে বাড়ল ২৫২ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৮, ৪ অক্টোবর ২০২৬

রান্নার গ্যাসে আগুন!এক লাফে বাড়ল ২৫২ টাকা

নিজস্ব প্রতিবেদক: আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। নতুন নির্ধারিত মূল্যে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নতুন এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম বেড়ে দাঁড়াল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ একবারে ২৫২ টাকা দাম বাড়ানো হয়েছে।

তবে সরকারি দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত থাকলেও বাজারে অনেক সময় ১২ কেজির সিলিন্ডার প্রায় ২ হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রির অভিযোগ ছিল।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে এই সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

নতুন দাম কার্যকর হওয়ায় এলপিজি ব্যবহারকারী সাধারণ ভোক্তাদের রান্নার জ্বালানি ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত