ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

সংরক্ষিত আসন যে দলের বরাদ্দ, তারই থাকবে: ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৭, ১ অক্টোবর ২০২৬

সংরক্ষিত আসন যে দলের বরাদ্দ, তারই থাকবে: ইসি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া আসনটি বিএনপি জোটেরই থাকছে। আইন অনুযায়ী, আসনটি শূন্য ঘোষণার পর নির্বাচন কমিশনকে অবহিত করা হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে তা পূরণ করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনটি যে দল বা জোটের অনুকূলে বরাদ্দ, শূন্য হওয়ার পরও সেই দল বা জোটই আসনটি পাবে। এ ক্ষেত্রে বিএনপি জোটের বরাদ্দ করা আসনটি তাদেরই থাকবে।

নির্বাচন কমিশনার জানান, আসনটি পূরণে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন একজন। আর একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

ইসি রহমানেল মাছউদের বক্তব্য অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে বিএনপি জোটের মনোনীত প্রার্থীই সংসদ সদস্য হবেন। তফসিল ঘোষণার পর বিএনপি যাঁকে মনোনয়ন দেবে, তিনিই এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বণ্টন অনুযায়ী, বিএনপি ও তাদের মিত্রদের ৩৬টি, জামায়াতে ইসলামীর জোটের ১৩টি এবং স্বতন্ত্র জোটের একটি আসন রয়েছে।

সংরক্ষিত নারী আসন নির্বাচন আইনের ১৬ ধারা অনুযায়ী, কোনো আসন শূন্য হলে যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে আসনটি বরাদ্দ ছিল, সেই দল বা জোটের মনোনীত প্রার্থীদের মধ্য থেকেই তা পূরণ করতে হবে। ফলে ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া আসনটিও বিএনপি জোটের মধ্য থেকেই পূরণ করা হবে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত