ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১০, ১২ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, গ্রেপ্তার সাবেক দুই সেনা কর্মকর্তা
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টাসহ সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে রোববার রাতে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাঁদের বিরুদ্ধে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তাঁরা সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছিলেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে মামলার তদন্তের অগ্রগতি এবং গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত