ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩

/ বিনোদন

বিটিভির পর্দায় দেবী দুর্গার আগমন থেকে মহিষাসুর বধ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ১৯ অক্টোবর ২০২৬

বিটিভির পর্দায় দেবী দুর্গার আগমন থেকে মহিষাসুর বধ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও সংগীতের সমন্বয়ে নির্মিত এ আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার আগমন থেকে মহিষাসুর বধের পৌরাণিক কাহিনি।

আগামী ২১ অক্টোবর, বিজয়া দশমীর রাতে ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে। এর প্রযোজনায় রয়েছেন ইয়াসমিন আক্তার। গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জয়া সাহা ও অভিজিৎ।

দুর্গোৎসবের আবহ, দেবী দুর্গার মাহাত্ম্য এবং অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে শুভশক্তির বিজয়ের বার্তা তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে দেবী দুর্গার চরিত্রে অভিনয় করেছেন অধরা রিয়া এবং মহিষাসুরের চরিত্রে রয়েছেন রতন সাহা।

এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু মন্ডল, হরিদাস মজুমদার ও পঙ্কজ কুমার চক্রবর্তীসহ অনেকে।

নাট্যাভিনয়, নৃত্য ও সংগীতের সম্মিলনে সাজানো ‘অঞ্জলি লহ, অঞ্জলি’ শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহ দর্শকদের সামনে তুলে ধরবে। বিজয়া দশমীর বিশেষ এ আয়োজনে দেবী দুর্গার বন্দনার পাশাপাশি অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির চিরন্তন বিজয়ের বার্তাও ফুটে উঠবে।

দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে দর্শকদের জন্য বিটিভির এ আয়োজন বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - বিনোদন

আপনার জন্য নির্বাচিত