ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ অন্যান্য / শিক্ষা

ভর্তি সংকটে ২৫ সরকারি টেকনিক্যাল কলেজের দ্বিতীয় শিফট বন্ধ, জনবল যাবে অন্য প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ২৮ অক্টোবর ২০২৬

ভর্তি সংকটে ২৫ সরকারি টেকনিক্যাল কলেজের দ্বিতীয় শিফট বন্ধ, জনবল যাবে অন্য প্রতিষ্ঠানে

 শিক্ষার্থী ভর্তির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দেশের ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কারিগরি শিক্ষা অধিদফতর। আগামী শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ভবিষ্যতে শিক্ষার্থী ভর্তি বাড়লে এসব প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদফতরের প্রকাশিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বাসস এ তথ্য জানিয়েছে।

আদেশে বলা হয়েছে, গত তিন বছরে তালিকাভুক্ত ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দ্বিতীয় শিফটে শিক্ষার্থী ভর্তির হার সন্তোষজনক ছিল না। কয়েকটি প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফটে ভর্তির সংখ্যা একেবারেই শূন্য। এমনকি অনেক প্রতিষ্ঠানে প্রথম শিফটেও শিক্ষার্থী ভর্তির হার কম। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্বিতীয় শিফটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয় শিফটের জনবল অন্য প্রতিষ্ঠানে পদায়ন

কারিগরি শিক্ষা অধিদফতরের আদেশে আরও বলা হয়েছে, দ্বিতীয় শিফট স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোতে কর্মরত জনবলকে এমন প্রতিষ্ঠানে বদলি বা পদায়ন করা হবে, যেখানে দ্বিতীয় শিফট চালু রয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত পাঠদান নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তবে দ্বিতীয় শিফট স্থগিতের সিদ্ধান্ত স্থায়ী নয়। ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বাড়লে পরিস্থিতি পর্যালোচনা করে দ্বিতীয় শিফট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

যেসব প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট স্থগিত হচ্ছে

দ্বিতীয় শিফট স্থগিত হওয়া ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ হলো—

১. জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

২. টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

৩. মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

৪. গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

৫. শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

৬. চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

৭. লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

৮. ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

৯. বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১০. পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১১. ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১২. ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১৩. পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১৪. বরগুনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১৫. বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১৬. সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১৭. নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১৮. হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

১৯. ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

২০. শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

২১. মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

২২. নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

২৩. নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

২৪. জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

২৫. সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

শিক্ষার্থী ভর্তির হার কমে যাওয়ার প্রেক্ষাপটে নেওয়া এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম ও জনবল ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে। তবে দ্বিতীয় শিফট স্থগিতের ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর কী ধরনের প্রভাব পড়বে, সে বিষয়ে আদেশে বিস্তারিত উল্লেখ নেই।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত