ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

ছিনতাইয়ের সতর্কবার্তা, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ১৪ অক্টোবর ২০২৬

ছিনতাইয়ের সতর্কবার্তা, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ

ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় ফ্লাইটটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা আইএএনএসের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের ‘এআই-২০৩০’ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্য দিল্লির পরিবর্তে জয়পুরে অবতরণ করে। দিল্লি থেকে জয়পুরের দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার।

সতর্কবার্তার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। অবতরণের পর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা উড়োজাহাজে তল্লাশি চালান। পরে নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হলে যাত্রীদের নামিয়ে আনা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীরা বিনা খরচে পরবর্তী ফ্লাইটে টিকিট পুনর্নির্ধারণ করতে পারবেন। কেউ যাত্রা বাতিল করতে চাইলে টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত