ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

জুলাই যোদ্ধাদের এমআইএস ও গেজেট দ্রুত প্রকাশের দাবিতে হবিগঞ্জে অবস্থান

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:০২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জুলাই যোদ্ধাদের এমআইএস ও গেজেট দ্রুত প্রকাশের দাবিতে হবিগঞ্জে অবস্থান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের এমআইএসে অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই এবং গেজেট প্রকাশ দ্রুত সম্পন্ন করার দাবিতে হবিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন।

রোববার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা মাঠে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবি তুলে ধরে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে সংগঠনটি জানায়, জুলাই যোদ্ধাদের এমআইএসে অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই ও গেজেটভুক্তির কার্যক্রম চলমান থাকলেও অনেক আবেদন দীর্ঘদিন ধরে অসম্পন্ন অবস্থায় পড়ে আছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারি স্বীকৃতি ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—দীর্ঘদিন ধরে আটকে থাকা জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তির কাজ দ্রুত শেষ করা, এমআইএসভুক্ত ও যাচাই-বাছাই সম্পন্ন ব্যক্তিদের গেজেট প্রকাশ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে আটকে থাকা আবেদন ও ফাইলের বর্তমান অবস্থা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তি করা।

এ ছাড়া কোনো আবেদন অসম্পূর্ণ থাকলে আবেদনকারীকে ঘাটতি থাকা কাগজপত্র ও পরবর্তী করণীয় লিখিতভাবে জানানো এবং প্রকৃত জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করতে যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাগর উদ্দিন স্বাক্ষরিত স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে দীর্ঘদিনের অপেক্ষমাণ আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে জুলাই যোদ্ধা আব্দুল হালীম, অ্যাডভোকেট রাসেল মিয়া, সালমান, হাফিজ ও আব্দুল গাফ্ফারসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত