ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ বিনোদন / বলিউড

‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া, ফিরছেন নতুন ধারাবাহিকে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫, ১৫ অক্টোবর ২০২৬

‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া, ফিরছেন নতুন ধারাবাহিকে

ছোটপর্দায় ফিরছেন টালিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এর মাধ্যমে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। তবে এবার আর জি বাংলায় নয়, দিতিপ্রিয়াকে দেখা যাবে স্টার জলসার পর্দায়। ধারাবাহিকটিতে তাঁর অভিনয়ের খবর ঘিরে ইতিমধ্যেই বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক মাঝপথে ছেড়ে দেওয়ার পর বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন দিতিপ্রিয়া। যদিও মহালয়ার অনুষ্ঠানে দেবী দুর্গারূপে দেখা গিয়েছিল তাঁকে, তবে পূর্ণাঙ্গ ধারাবাহিকে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

এর আগে ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি রাসমণির চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান দিতিপ্রিয়া। ঐতিহাসিক চরিত্রে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। এবার পৌরাণিক কাহিনির হাত ধরে আবারও ছোটপর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

বাংলার লোককথা ও পৌরাণিক আখ্যানের পরিচিত কাহিনি ‘মনসামঙ্গল’। দেবী মনসাকে কেন্দ্র করে আবর্তিত এই কাহিনি নিয়ে তৈরি ধারাবাহিকে দিতিপ্রিয়ার উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে নতুন ধারাবাহিকে তিনি কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সূত্র: দ্য ওয়াল

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - বলিউড

আপনার জন্য নির্বাচিত