জাসদ অফিসে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান, ২৭ জনের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াসহ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে রোববার রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ২৭ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন।
তবে ওইদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার নির্ধারিত দিনে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন।
জামিন না পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন মো. দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মো. মিরাজ আহমেদ, মো. মিরাজ মালিখা, মো. রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, মো. কাউসার হোসেন, অঞ্জন শিল, জালাল উদ্দীন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহাম্মেদ আহসান হাবিব, মো. সুজন আলী, মো. তসিকুল ইসলাম, মো. সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিস্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আল আমিন হাওলাদার, মো. তুষার আলী, মো. রাশিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।
মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী আসামিদের কারাগারে রাখা হয়েছে।
এফএইচ/বিএ/পিআর