ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

নাটোরে ফের ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল ৩ জনের

নাটোর সংবাদদাতা

প্রকাশিত: ০১:৫০, ২৩ অক্টোবর ২০২৬

নাটোরে ফের ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল ৩ জনের
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

জাহেদুল ইসলাম আরও জানান, হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছিল।

এর আগে গত ২০ অক্টোবর বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। ওই দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছিলেন।

সেদিন ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

একই উপজেলায় কয়েক দিনের ব্যবধানে একাধিক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত