ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’—ঢাকা-মাওয়া মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ২৯ অক্টোবর ২০২৬

‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’—ঢাকা-মাওয়া মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
ঢাকা-মাওয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রিন্সের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘প্রত্যাবর্তন ২.০ লোডিং’ শিরোনামের ব্যানারে আয়োজিত মিছিলে প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। মিছিল থেকে তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার দাবি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘জগন্নাথ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’ এবং ‘এই মুহূর্তে দরকার, শেখ হাসিনা সরকার’—এমন স্লোগান দেন।

কয়েক মিনিট বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রিন্স।

তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান। তাঁকে নিরাপদে দেশে ফিরতে দিতে হবে। এরপর তিনি অতীত অভিজ্ঞতা ও বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনা নিয়ে বক্তব্য দিতে শুরু করেন। তবে তাঁর বক্তব্যের পরবর্তী অংশ পাওয়া যায়নি।

সমাবেশ শেষে নেতাকর্মীরা মহাসড়ক ছেড়ে চলে যান।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত