ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

বাগেরহাট সংবাদদাতা

প্রকাশিত: ১১:৩২, ১৫ অক্টোবর ২০২৬

খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সচেতন নাগরিকেরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে কলেজটির সরকারিকরণের দাবিতে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখি, সহকারী অধ্যাপক মো. ওলিউর রহমান, শেখ শাহিন হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, খানজাহান আলী ডিগ্রি কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের শিক্ষা, ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে। কলেজটি সরকারিকরণ করা হলে এলাকার শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।

তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে কলেজটির সরকারিকরণ জরুরি। এ সময় বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত