ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা, জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ২৭ অক্টোবর ২০২৬

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা, জড়িতদের শাস্তির দাবি

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতাকর্মীদের ওপর হামলা ও দলটির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক দলের কার্যালয় ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, পল্টনের মুক্তি ভবনে সিপিবির নেতাকর্মীদের ওপর হামলা এবং দলটির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করার ঘটনা উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

গণসংহতি আন্দোলনের নেতারা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যালয় ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর পল্টনের মুক্তি ভবনে একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিপিবির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হয়। তবে বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত