ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ বাংলাদেশ / জাতীয়

শাহজালালে বিমানকর্মীর কোমর-বেল্টে ৯ সোনার বার, আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২০, ২ অক্টোবর ২০২৬

শাহজালালে বিমানকর্মীর কোমর-বেল্টে ৯ সোনার বার, আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৪৯ গ্রাম সোনাসহ বাংলাদেশ বিমানের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক যাত্রীকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের এভসেক ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের অভিযানে তাদের আটক করা হয়। শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট জানায়, আটক বিমানকর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট ও কোমরের বেল্টে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি সোনার বার পাওয়া যায়।

কাস্টমসের হিসাব অনুযায়ী, উদ্ধার করা সোনার মোট ওজন এক কেজি ৪৯ দশমিক ৪০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

কাস্টমস কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এক যাত্রীকে আটক করা হয়েছে। সোনা বহনের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং অন্যান্য প্রযোজ্য আইনে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - জাতীয়

আপনার জন্য নির্বাচিত