ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

‘মামলা কেন নেওয়া হয়নি, প্রশ্নটা তো আমার’: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমানের পাল্টা জবাব

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬

‘মামলা কেন নেওয়া হয়নি, প্রশ্নটা তো আমার’: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমানের পাল্টা জবাব

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। মামলা না করার বিষয়ে মন্ত্রীর প্রশ্নের জবাবে সালমান দাবি করেছেন, হামলার পর রাতেই তিনি থানায় গেলেও তখন তার মামলা নেওয়া হয়নি।

রোববার এক ভিডিও বার্তায় সালমান বলেন, হামলার পর তিনি ক্যান্টনমেন্ট থানায় গিয়ে পরদিন ভোর পর্যন্ত ছিলেন। তার দাবি, ওই সময় মামলা নেওয়া হয়নি। এ কারণে মামলা কেন নেওয়া হয়নি—সেই প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এর আগে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান ফেসবুক লাইভে অভিযোগ করলেও কোনো মামলা করেননি। নির্দিষ্ট অভিযোগ বা মামলা হলে তা তদন্ত করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী সালমানের বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলেও মন্তব্য করেন।

এর জবাবে সালমান বলেন, একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ঘটনার পেছনে জমি নিয়ে বিরোধ, চাঁদাবাজি কিংবা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল কি না—এসব তদন্তের বিষয়; তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করাই জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সালমান বলেন, “আমরা এখানে ইনভেস্টিগেশনের জন্য আপনার কাছে আসিনি, আমরা আসছি অ্যাকশনের জন্য।” তিনি আরও দাবি করেন, হামলার সময় স্টুডিওর সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি সার্ভারও নিয়ে যাওয়া হয়েছে।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সালমানের ‘ব্রাউনফিশ’ স্টুডিও ছাড়াও ওই প্রকল্পের অফিস ও আশপাশের স্থাপনায় হামলা হয়।

পুলিশ জানিয়েছে, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও দেশীয় অস্ত্রও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টুকটাক ভাঙচুর’ মন্তব্যেরও সমালোচনা করেন সালমান। তিনি বলেন, একটি ঘটনার ক্ষয়ক্ষতিকে এভাবে সংক্ষিপ্ত করে দেখলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

হামলার সঙ্গে বিএনপির সম্পৃক্ততার বিষয়ে সালমান বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে বিএনপির নাম শোনা গেছে বলে তিনি দাবি করেছেন। তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে হামলার সম্ভাব্য কারণ হিসেবে জমি নিয়ে বিরোধের কথা বলা হয়েছে এবং চাঁদা দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়ার কথা জানানো হয়নি।

সালমান আরও বলেন, ব্যক্তিগতভাবে তার ক্ষতি হলেও তিনি আবার কাজ শুরু করতে পারবেন। কিন্তু এ ঘটনার মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেটিই তার কাছে বড় বিষয়। তিনি এটিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চান না বলেও জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সালমান বলেন, সরকারের কাছে তার প্রত্যাশা হলো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। তিনি বলেন, সরকার ক্ষ

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত