ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

এইচএসসির ফল প্রকাশের দিনক্ষণ প্রায় চূড়ান্ত, জানা গেল সম্ভাব্য তারিখ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৪২, ২০ অক্টোবর ২০২৬

এইচএসসির ফল প্রকাশের দিনক্ষণ প্রায় চূড়ান্ত, জানা গেল সম্ভাব্য তারিখ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক চীন সফর শেষে দেশে ফেরার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রস্তাবিত সময়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফল প্রকাশের সম্ভাব্য সময়সীমা প্রস্তাব করা হয়েছে। তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নির্ধারণে মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।

এ বছর এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

পরীক্ষা আয়োজনের জন্য সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়। এসব পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।

ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও নির্ধারিত পদ্ধতিতে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত