ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ বাংলাদেশ / রাজনীতি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই ছাত্রলীগের ঝটিকা মিছিল, ছড়াল ভিডিও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ২০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই ছাত্রলীগের ঝটিকা মিছিল, ছড়াল ভিডিও
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের দিন চট্টগ্রামের বোয়ালখালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম।’

ভিডিওতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবিসংবলিত একটি ব্যানার দেখা যায়।

ভিডিও ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। ভিডিওতে প্রকাশের তারিখ হিসেবে ২০ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, শাকপুরা এলাকায় একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত