ফার্নেস অয়েলের দাম বাড়ল, লিটারে ১১ টাকা ৯২ পয়সা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্তে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১ টাকা ৯২ পয়সা বেড়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন সিদ্ধান্তে ফার্নেস অয়েলের লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। এর আগে এই জ্বালানির দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা।
অর্থাৎ, এক লাফে প্রতি লিটারে দাম বেড়েছে ১১ টাকা ৯২ পয়সা।
ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও বিভিন্ন ভারী শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে এর দাম বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের জ্বালানি ব্যয়ে প্রভাব পড়তে পারে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারসহ সংশ্লিষ্ট মূল্য-উপাদান বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এফএইচ/বিএ/পিআর