ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

সবার মাথার ওপর ছাদ দিতে সরকারের বড় উদ্যোগ, জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৯, ৫ অক্টোবর ২০২৬

সবার মাথার ওপর ছাদ দিতে সরকারের বড় উদ্যোগ, জানালেন প্রধানমন্ত্রী

দেশের সব নাগরিকের জন্য নিরাপদ, মানসম্মত ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বজনীন বাসস্থানের পাশাপাশি টেকসই নগরায়ণেও সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, শহরাঞ্চলে মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করার পাশাপাশি পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যেই সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

শহরে বাড়তে থাকা জনসংখ্যার চাপ কমানোর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা ও দেশের অন্যান্য শহরের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার পাশাপাশি গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে সুযোগ-সুবিধা বাড়ানো গেলে কর্মসংস্থান ও জীবনযাত্রার জন্য মানুষের অতিরিক্ত শহরমুখী হওয়ার প্রবণতা কমানো সম্ভব হবে। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

এ লক্ষ্যে রাজধানী ঢাকার আশপাশে একটি সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত