‘তোমাকে নিয়ে নিজের মতোই গর্বিত’, তৌসিফের জন্মদিনে স্পর্শিয়ার আবেগঘন বার্তা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪২, ২৭ অক্টোবর ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। দীর্ঘদিনের পরিচয়, একে অপরের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা এবং জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে গড়ে ওঠা পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধনের কথা তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তৌসিফের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে স্পর্শিয়া এসব কথা জানান।
পোস্টে তৌসিফকে উদ্দেশ করে স্পর্শিয়া লেখেন, ২০০৯ সাল থেকে কৈশোরের দিনগুলো পেরিয়ে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ পথচলায় তৌসিফ তাকে নানাভাবে অনুপ্রাণিত করেছেন। তৌসিফের অর্জন ও এগিয়ে চলা তাকে গর্বিত করে বলেও উল্লেখ করেন তিনি।
স্পর্শিয়া জানান, শুধু পেশাগত সাফল্যের জন্যই নয়, ব্যক্তিগত জীবনের নানা সংগ্রাম মোকাবিলা করে দুজনের এগিয়ে যাওয়াও তার কাছে গর্বের বিষয়। জীবনের নানা পরিবর্তনের মধ্যেও তাদের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধন অটুট রয়েছে বলে জানান এই অভিনেত্রী।
তিনি আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে তাদের মধ্যকার এই সম্পর্ক ও শ্রদ্ধাবোধ যেন কখনো ম্লান না হয়। পাশাপাশি তৌসিফ জীবনে যা কিছু পাওয়ার যোগ্য, সৃষ্টিকর্তা যেন তাকে তার সবটুকু দান করেন—সেই প্রার্থনাও করেন স্পর্শিয়া।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তৌসিফের প্রতি ভালোবাসা ও শুভকামনা প্রকাশের মধ্য দিয়ে পোস্টটি শেষ করেন তিনি।
স্পর্শিয়ার এই বার্তায় উঠে এসেছে দীর্ঘদিনের পরিচয় থেকে তৈরি হওয়া বন্ধুত্ব, পারস্পরিক অনুপ্রেরণা এবং ব্যক্তিগত জীবনের লড়াই পেরিয়ে একে অপরের সাফল্যে গর্বিত হওয়ার অনুভূতি।
এফএইচ/বিএ/পিআর