ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

মধুখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

মধুখালীত (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১২:৩০, ২৩ অক্টোবর ২০২৬

মধুখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের সংখ্যা ও তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকাজ চলছিল।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ, হতাহতদের পরিচয় এবং আহতদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত