ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

দুর্গাপূজায় বেরোবিতে টানা ১০ দিনের ছুটি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

বেরোবি সংবাদদাতা

প্রকাশিত: ১১:৪১, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় বেরোবিতে টানা ১০ দিনের ছুটি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান ছুটির বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী এ ছুটি দেওয়া হয়েছে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

এদিকে, ছুটিতে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশপথগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধসংক্রান্ত ব্যানার টাঙানো হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শেষে এ উদ্যোগ নেওয়া হবে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত