ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তুললেন সেলফিও

নীলফামারী সংবাদদাতা

প্রকাশিত: ০৮:৫৭, ২০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তুললেন সেলফিও
নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে এবং খেলাসামগ্রী উপহার দিয়ে আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে এ ঘটনা ঘটে।

রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে কলেজটির সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। পরে তিনি বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের জন্য ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রীও উপহার দেন তিনি।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে শিক্ষার্থীদের দেখে প্রধানমন্ত্রী বাস থামান। এ সময় তাঁর সঙ্গে শিক্ষার্থীদের সেলফি তোলার সুযোগ হয়।

অধ্যক্ষ আরও জানান, তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। কলেজে দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে লিখিত আবেদনও দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে বিশেষ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসে রংপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত