ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

এআইয়ের লাগাম টানতে বড় চুক্তি, একসঙ্গে প্রযুক্তি জায়ান্টরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০২:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের লাগাম টানতে বড় চুক্তি, একসঙ্গে প্রযুক্তি জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বাড়ছে এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ। এমন পরিস্থিতিতে উন্নত এআই ব্যবস্থার নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি স্বেচ্ছাসেবী নিরাপত্তা কাঠামোয় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার হোয়াইট হাউসে প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর এ উদ্যোগের কথা জানানো হয়। চুক্তিতে এআই সিস্টেমের নিরাপত্তা যাচাই, স্বাধীন নিরীক্ষা এবং অননুমোদিতভাবে প্রযুক্তিগত ব্যবস্থায় প্রবেশ ঠেকানোর মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

নতুন এই কাঠামোকে আইন হিসেবে নয়, বরং উন্নত এআই মডেল তৈরিকারী প্রতিষ্ঠানগুলোর জন্য স্বেচ্ছায় অনুসরণের একটি নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের এআই ব্যবস্থার ওপর অভ্যন্তরীণ নজরদারির পাশাপাশি স্বাধীন মূল্যায়নের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

এআই সিস্টেম যাতে নির্মাতাদের নির্ধারিত সীমার বাইরে গিয়ে প্রযুক্তিগত অবকাঠামোয় অননুমোদিত প্রবেশ করতে না পারে, সেটিও নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি শনাক্ত ও মোকাবিলায় আরও শক্তিশালী পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে দ্রুত ডেটা সেন্টার সম্প্রসারণের পক্ষেও সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এআই অবকাঠামোর বিস্তারের সঙ্গে বাড়তি বিদ্যুৎ চাহিদা এবং স্থানীয় পরিবেশ ও অবকাঠামোর ওপর চাপ নিয়েও উদ্বেগ রয়েছে।

এআই প্রযুক্তির সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় নিরাপত্তা প্রশ্নটি এখন প্রযুক্তি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে উন্নত এআই ব্যবস্থার বিকাশের পাশাপাশি নিরাপত্তা পরীক্ষাকেও আরও প্রাতিষ্ঠানিক করার চেষ্টা করা হচ্ছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত