ময়মনসিংহে ভয়াবহ বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৭
ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৭, ২ অক্টোবর ২০২৬
প্রতিনিধি
ময়মনসিংহ বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছালে মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হন। ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সাতজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর বাইপাস সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার সঠিক কারণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
এফএইচ/বিএ/পিআর